• সমগ্র বাংলা

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে পুনরায় ব্যালট পেপার গণনার দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদের ভোট পুনরায় গণনার দাবি করায় নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনোয়ারুল হককে পিটিয়ে গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে  হাসপাতালে পাঠানো হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি। ওই হামলার জন্য বিজয়ী ঘোণিত প্রার্থী বিপ্লব কুন্ডুর বিরুদ্ধে  অভিযোগ তুলেছেন তিনি। 

গত ১২ আগষ্ট শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন এবং গণনা শেষে মধ্যরাতে ফলাফল ঘোষনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।

কমিটির ১৯ টি পদের মধ্যে সভাপতি পদে ট্রাক প্রতিকে বিপ্লব কুন্ডু  ১২৩০ ভোট পাওয়ায় তাকে বিজয়ী ঘোষনা করা হয়। গননায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল হক বটগাছ মার্কায় ১২২৫ ভোট এবং আরেক প্রার্থী আলতাফ হোসেন ১১৭৩ ভোট পেয়েছেন বলে উল্লেখ করা হয়। ৫ ভোটের ব্যবধান চ্যালেন্স করে ওই পদে পুনরায় ভোট গননার জন্য ১৫ হাজার টাকা জমাসহ আবেদন জানান আনোয়ারুল হক। 

এদিকে গননা শেষে ফলাফল প্রকাশের পর সকল ব্যালট পেপার শীলগালাসহ ইউনিয়নের  নিজস্ব অফিসের একটি কক্ষে তালাবদ্ধ  সংরক্ষন করে রাখে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। আগামীকাল শনিবার পুর্ণ গননার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অন্যদিকে সংরক্ষিত ব্যালট পেপারসহ ব্যালট বাক্স যেন যথাযথ সংরক্ষিত থাকে সেই লক্ষে ইউনিয়নের অফিসের ওই কক্ষে পৃথক আরেকটি তালা ঝুলিয়ে ২জন প্রহরির ব্যবস্হা করেছিলেন নিকটতম পরাজিত প্রার্থী আনোয়ারুল হক। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তার নিয়োজিত ওই দুজন প্রহরির উপর অত্যাচার চালানো হলে মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্হলে ছুটে যান তিনি। এসময় বিজয়ী (ঘোষিত) প্রার্থীর ছেলেসহ তার উপর হামলা চালায় বিরোধীরা। এতে গুরুত্বর আহত অবস্হায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরপেক্ষ ভাবে পুনরায় ভোট গননার নিশ্চয়তা চেয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৩

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৫

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

  • company_logo