• সমগ্র বাংলা

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার সঙ্গে মা শখের বানুর কথা-কাটাকাটি হতো।

নেশায় আসক্ত হয়ে ভোরে মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে ইখলাসুর তার মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানূয়রা জানতে পায় গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমান করছে সেখান থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে।

মন্তব্য (০)





image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

১

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৪

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

  • company_logo