ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনের বড় ছেলে ভাঙ্গুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, একটি বিস্ফোরক মামলার আসামি আওয়ামীলীগ নেতা গোলাম হাসনাইন রাসেল মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
পাবনার আদালত সূত্রে জানা গেছে, মকবুল হোসেনের স্ত্রী বেগম নুরজাহান রেখা মৃত্যুবরণ করায় তার জানাজায় অংশ নেয়ার জন্য রাসেলকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে আদালত ৪ ঘন্টার জন্য মুক্তির আদেশ দেন।
আদালত শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ৮ থেকে বেলা ১২ টা পর্যন্ত মায়ের জানাজায় অংশ নেয়ার জন্য গোলাম হাসনাইন রাসেলকে প্যারোলে মুক্তির আদেশ দেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ৯ টা ৫৫ মিনিটে ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মাতা বেগম নুরজাহান রেখা মৃত্যুবরণ করেন।
নিউজ ডেস্ক : ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পরদিন তার বাসায় গিয়ে মা ড...
পাবনা প্রতিনিধি : তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়-এই শ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদরের নসিপুরে শিশু হত্যা...

মন্তব্য (০)