ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ব্যক্তিবর্গের সম্মানি এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে গঠিত সরকারি কমিটিতে এক আওয়ামী লীগ নেতাকে ‘গণ্যমান্য ব্যক্তি’ হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ এবং আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এই তিন সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। গত ২৩ জুলাই তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী কমিটিটি অনুমোদন করেন। সম্প্রতি কমিটির তালিকা প্রকাশ্যে এলে বিতর্কের ঝড় ওঠে। বিতর্কের মূল কেন্দ্রে রয়েছেন কমিটির ৩ নম্বর ক্রমিকে থাকা ননী গোপাল স্বর্ণকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ননী গোপাল স্বর্ণকার আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি রাজনৈতিক দলের পদধারী নেতাকে সরকারের এমন একটি সংবেদনশীল ভাতা প্রদান কমিটিতে রাখায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
কমিটিতে নাম থাকা প্রসঙ্গে ননী গোপাল স্বর্ণকার দাবি করেন, "আমি এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তবে শারীরিক অসুস্থতার কারণে ৫-৬ বছর আগেই দল থেকে পদত্যাগ করেছি। বর্তমানে কোনো রাজনীতির সাথে জড়িত নই।"
তবে তার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা। তিনি বলেন, "ননী গোপাল দল থেকে কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তিনি এখনও স্বপদে বহাল রয়েছেন।"
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, "তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা তা আমার জানা নেই। তবে ফ্যাসিবাদের কোনো লোক যদি সরকারের এ ধরণের নীতি-নির্ধারণী কমিটিতে স্থান পায়, তবে তা অত্যন্ত দুঃখজনক।"
সার্বিক বিষয়ে বর্তমান আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামান বলেন, "আমি সদ্যই এই উপজেলায় যোগদান করেছি। কমিটিটি আমার যোগদানের আগেই তৎকালীন ইউএনও গঠন করে গেছেন।"
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের-টেকনাফ হাইওয়ে সড়কে ডাম্প ট...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রতিকূলতা ও শারীরিক অসুস্থতা যে অদ...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈ...
দিনাজপুর প্রতিনিধি : বাদ্যবাজনা আর আনন্দ উল্লাস উৎসবমূখর পরি...

মন্তব্য (০)