• সমগ্র বাংলা

নৌ-যানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে অর্ধশতাধিক ফিশিং বোট তল্লাশি : আটক ২৪ ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : নৌ-যানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে অর্ধশতাধিক ফিশিং বোট তল্লাশি করে ২৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আটককৃত ব্যক্তিদের বন্দর ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১২ আগস্ট)  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে  ১২ আগস্ট ( বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস সোনাদিয়া, উচ্চগতিসম্পন্ন একাধিক বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-৭ অংশগ্রহণ করে। 

এসময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযানকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরি প্রতিরোধে বহিঃনোঙ্গরে অবস্থানরত ফিশিং বোট ও অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়। এসব অবৈধ জালের কারণে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এসময় বহিঃনোঙ্গরে অবৈধভাবে অবস্থানরত ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি করে সর্বমোট ২৪ জন জেলেকে আটক করা হয় এবং আটককৃত ব্যক্তিদের বন্দর ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ও এর বহিঃনোঙ্গরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত, সামুদ্রিক বাণিজ্য ও নৌপথ সচল রাখা এবং ছিঁচকে চুরি ও অবৈধ জাল স্থাপনসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

১

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৪

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

  • company_logo