• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মোস্তফা জামাই’ নামে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের ওপর উঠে যায়। তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত মোস্তফা কামালকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

১

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৪

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

  • company_logo