• লিড নিউজ
  • জাতীয়

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে চার জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৮৫ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৭৮৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

‎বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন। আর ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন।

‎গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বল...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে যাওয়ার পথে ডিএল পেট্রোল...

image

‎সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন...

নিউজ ডেস্কঃ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হব...

image

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিউজ ডেস্কঃ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে...

image

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতি...

নিউজ ডেস্ক : নদী বাঁচাতে ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখত...

image

পুলিশের বিরুদ্ধে ঘুস-বদলি বাণিজ্যের অভিযোগ, বেরিয়ে এলো আর...

নিউজ ডেস্ক : পুলিশের নিয়োগ, পদোন্নতি ও বদলি থেকে শুরু করে মা...

  • company_logo