ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ জানান, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আয়োজন করা হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ৩টি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন সংসদ সদস্যরা।
তিনি জানান, ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনের ২০ সদস্যর টিম কাজ করবে।
ইসি সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহবান বিষয়ে আজকেই গেজেট দেওয়া হবে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা ...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধ...
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ ব...
নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...
নিউজ ডেস্ক : কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্...

মন্তব্য (০)