ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী চিকিৎসকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে।
সভায় শুরুতেই ডা. অমিত দে-কে ফুল দিয়ে বরণ করে নেন পল্লী চিকিৎসকরা। পরে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান, রোগীদের সঠিক পরামর্শ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় পল্লী চিকিৎসকরা স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী চিকিৎসক বিধান ধর, সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আবদুর রহিম, পল্লী চিকিৎসক বিপ্লব পালিত, আবু ইউচুপ ইকবাল, উজ্জ্বল দাশ গুপ্ত, মোহাম্মদ ইউছুপ, এম. এ. হোসেন জুনু, খোকন নাথ ও নয়ন নাথ।
এ সময় ডা. অমিত দে পল্লী চিকিৎসকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি রোগীদের প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি জটিল রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর আহ্বান জানান।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পল্লী চিকিৎসকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয় ও যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন।
মতবিনিময় সভায় পল্লী চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শ...
নিউজ ডেস্কঃ এক থেকে দুই দিনের জ্বর হলেই নিকটস্থ হাসপাতালে গি...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর ...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

মন্তব্য (০)