• লিড নিউজ
  • জাতীয়

‎ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‎প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একধরনের সফর। এ সফরে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কাউন্টারপার্টের সঙ্গে বৈঠক করবেন। আমাদের গোয়েন্দাপ্রধানও এর আগে ভারত সফর গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।

‎তিনি আরও বলেন, ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান আগে বাংলাদেশে যেভাবে কাজ করেছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে ধরনের মনোভাব দেখিয়েছে, তা আর হতে পারে না। আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করছি। একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সঙ্গে যেভাবে আচরণ করতে হয়, সেভাবেই কথা বলতে হবে।

শেখ হাসিনা ও সাকিবের দেশে নিরাপত্তা প্রসঙ্গে যা বললেন

‎প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে হাসিনার সহযোগী হয়, এখনও আছে। পাঁচ তারিখে তার বক্তব্যও শোনা গেছে। উই ডোন্ট কেয়ার, তার কত সুনাম আছে। এসব ফালতু কথা (নিরাপত্তাহীনতার) বলে সরকারকে কিছুটা চাপে ফেলতে চান।

‎তিনি আরও বলেন, সাকিব আসবেন এবং তার নিরাপত্তার মাধ্যমে সেটা ফেস করবেন, এবং তার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে, সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা দেখি না।

‎প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাও যদি বাংলাদেশে যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। যা যা করা দরকার, তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।

‎তিনি আরও বলেন, হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না, ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র।

জুলাই যাদুঘর প্রসঙ্গে যা বললেন

‎প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ফ্রিতে সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জাদুঘরে নিয়ে এসে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও সংশ্লিষ্ট বিষয়গুলো দেখানোর ব্যবস্থা করা হবে। শুধু জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নয়, জাতীয় জাদুঘরেও স্কুলশিক্ষার্থীদের সরকারি ব্যবস্থাপনায় নিয়ে গিয়ে জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।

‎জুলাই জাদুঘরে ফেলানীর স্মৃতিচিহ্ন না রাখা প্রসঙ্গে তিনি আরও বলেন, সীমান্ত হত্যাকাণ্ড কোনো একটি সরকারের বিষয় নয়। সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, সেটা হলো—শেখ হাসিনা কীভাবে তার অবৈধ ক্ষমতা ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার একটি পোর্ট্রেয়াল তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের উদ্দ্যেগের কথা তুলে ধরেন

‎প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি করে সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

‎তিনি আরও বলেন, প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা। এ ছাড়া একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো এ নীতিমালার অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই।

মন্তব্য (০)





image

‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্...

নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...

image

‎তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপ...

নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...

image

‎যেকোনো সময় ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারতে ...

image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্...

image

‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জ...

  • company_logo