• সমগ্র বাংলা

ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুইটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অপর আরেকটি অয়েল মিলের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার কানাইপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা যায়, বাজারের লেপ তোষকের দোকান রাশেদুল বেডিং স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে রাশেদুল বেডিং স্টোরের মালামাল এবং লিটন বিশ্বাসের সার ও কীটনাশকের দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে জাহিদ বিশ্বাসের ওয়েল মিলের আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ।

মন্তব্য (০)





image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

১

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৫

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

  • company_logo