ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক পিএলসি। আজ (সোমবার, ১০ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।
অভিযোগের নথি অনুযায়ী, গত ২৯ জুলাই ইসলামি ব্যাংকের পক্ষে অভিযোগ দায়ের করেন ব্যাংকটির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলি। অভিযোগপত্রে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড ও গ্যালাক্সি সোয়েটার্স এর নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠানে ঋণ দেখিয়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়। যার পেছনে ছিলেন নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা, এস আলম ও ব্যাংকটির পরিচালনা পরিষদের সদস্যসহ মোট ৩৮ জন।
৩৮ জনের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২৮ নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি দুদককে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসলামি ব্যাংক।
নিউজ ডেস্ক : দলমত নির্বিশেষে প্রবাসী সবার সহযোগিতা নিয়ে কাঙ্...
নিউজ ডেস্ক : আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশা অন...
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম...
নিউজ ডেস্ক : দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...

মন্তব্য (০)