• জাতীয়

‎সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

‎সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

‎এর আগে, সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

‎রোববার (৯ আগস্ট) সৌদি আরবের ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। তারা সবাই ওই কারখানায় কাজ করতেন।

‎উল্লেখ্য, অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

‎আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প...

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্য...

image

‎ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ ...

নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষ...

image

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত: পররাষ্ট্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন,বাংলাদেশ...

image

‎সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতে...

নিউজ ডেস্কঃ ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ...

image

‎ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনু...

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্য...

  • company_logo