• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের তিন ব্যক্তিকে পুশইন প্রচেষ্টা ব্যার্থ করেছে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী সীমান্ত  ভারতীয় বিএসএফ কর্তৃক ৩ জন কথিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি সদস্যরা।

রবিবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। 

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ৩২ ভারতের বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প সংলগ্ন সীমান্ত পিলার ৭০/২ এস এর নিকট দিয়ে ১ জন পুরুষ ও ২ জন মহিলা সহ মোট ৩ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা করা হয়।

এ সময় মাধবখালী ও গয়েশপুর বিওপির বিজিবি টহলদল বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে কঠোরভাবে বাধা প্রদান করেন।

বিজিবির বাধার মুখে উক্ত ৩ ব্যক্তি বর্তমানে কাঁটাতারের নিকট ভারতের অংশে অবস্থান করছে বলে জানা গেছে।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির  সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, এক প্রেসবিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং "সীমান্তে বিজিবি সদস্যরা পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে  রয়েছে।

মন্তব্য (০)





image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

১

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৫

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

  • company_logo