• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন এএসআই এর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশের  এএসআই মো. রুবেল হোসেনের  মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। 

শনিবার ( ৮ আগস্ট) ভোর ৫ টার দিকে ওয়াশরুম থেকে তার মরদেহ ওয়াশরুম থেকে 

উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন। 

তিনি জানান,  ৭ আগস্ট  ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রুবেল হোসেনকে বিকালের রোলকলে অনুপস্থিত পাওয়া যায়। পরবর্তীতে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে ৮ আগস্ট ভোর আনুমানিক ৫ টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত বাবুর্চি শরীফ রান্না করার উদ্দেশ্যে ওয়াশরুমে যেতে চাইলে ওয়াশরুমের দরজা বন্ধ দেখতে পান। তিনি দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে লক করা থাকায় বাবুর্চি শরীফ ওয়াশরুমের জানালা দিয়ে দেখতে গেলে ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

পরবর্তীতে ক্যাম্পের কয়েকজন সদস্য জানালা দিয়ে দেখলে এএসআই রুবেল হোসেনকে ওয়াশরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে এপিবিএন পুলিশের কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ভিতর থেকে বন্ধ থাকা স্টিলের ওয়াশরুমের দরজা কেটে  এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওয়াশরুম ব্যবহার করা অবস্থায় স্টোক করে  মারা যেতে পারে । মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে অধিনায়ক জানায়। 

মন্তব্য (০)





  • company_logo