• সমগ্র বাংলা

নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন, জুয়েলের ঠিকানা এখন কারাগার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : একসময় যে বাবা-মায়ের কাছে সন্তানের আবদার ছিল আদরের, সেই আবদারই একপর্যায়ে হয়ে ওঠে আতঙ্কের। মাদকের নেশায় আসক্ত হওয়ার পর নেশার টাকা জোগাড় করতে বাবা-মায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে গাজীপুরের কালীগঞ্জের কাজী জুয়েলের (৩৫) বিরুদ্ধে। দিনের পর দিন এমন পরিস্থিতিতে পরিবারটিও হয়ে পড়ে অসহায়।

শেষ পর্যন্ত সেই নেশার গল্পে ছেদ পড়েছে প্রশাসনের অভিযানে। শনিবার (৮ আগস্ট) উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানে জুয়েলকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। শুনানি শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় জুয়েলের বিরুদ্ধে মামলা করা হয়। মাদক সেবনের দায়ে তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই দিনে উপজেলার বেতুয়া ও পুনসহি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। তাদেরও একই আইনের ধারায় মামলা দিয়ে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সব মিলিয়ে তিনটি মামলায় ৩০০ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের এ ভয়াবহ নেশা থেকে দূরে রাখতে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদকের নেশা যে শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, তার প্রভাব যে পরিবার পর্যন্ত পৌঁছে যায়-জুয়েলের ঘটনাটি যেন তারই একটি নির্মম উদাহরণ। নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে শেষ পর্যন্ত কারাগারে যাওয়া-একটি পরিবারের জন্য এর চেয়ে বেদনাদায়ক পরিণতি আর কী হতে পারে?

মন্তব্য (০)





image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

১

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৫

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

  • company_logo