ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত কারখানার মালিক কমল (৩৫) কে জেল-জরিমানা করেছে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী পশ্চিমপাড়া গ্রামের মইলুর রহমানের ছেলে কমল তার কারখানায় দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট, সয়াবিন, জেলি দিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করছিল। শুক্রবার (৭ আগষ্ট) রাত ৮টার দিকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ কমলের ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করে। এময় কমলকে আটক করে আদালতে হাজির করা হলে ফয়সাল মাহমুদের আদালত কমলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন।
এসময় কমল ২০ হাজার টাকা জরিমানায় মুক্তি পান। আদালত জব্দকৃত ভেজাল ৩০ লিটার দুধ পার্শ্ববর্তী পুকুরে ফেলে ধ্বংস করেন।
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...
দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

মন্তব্য (০)