• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা ও বিশ্বাস রাখতে পারে ঝিনাইদহে আইন মন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: শুক্রবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী বলেন  ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণহত্যাকারী ও পলাতক আসামি। শেখ হাসিনা খুন, গুম ও গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে অবশ্যই তার দেশে ফিরে আইনি লড়াই চালানো উচিত। আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং এর হাত অনেক লম্বা। ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। আইনও চায় তিনি দেশে ফিরে আসুক, গণহত্যার দায় স্বীকার করুক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে যাক।

শেখ হাসিনার বক্তব্য ও সম্প্রতি ছড়িয়ে পড়া অডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, তিনি ভিডিও কনফারেন্সে আসার সাহস পাননি, কেবল একটি অডিও ক্লিপ পাঠিয়েছেন, যা অনেকেই এআই-জেনারেটেড বলছেন। আমার দৃষ্টিতে তিনি একজন পরোয়ানাভুক্ত ও দণ্ডপ্রাপ্ত আসামি। চার সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে চৌদ্দশত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার প্রধান অভিযুক্ত তিনি। এতদিনেও কি তার মধ্যে কোনো অনুশোচনা এসেছে? তিনি কি এতগুলো অপরাধের জন্য জনগণের কাছে মাফ চেয়েছেন?

বিচার বিভাগের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমার স্বপ্নের বিচার বিভাগ হবে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল। সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা ও বিশ্বাস রাখতে পারে, সেই পরিবেশ গড়ে তুলতে হবে। অবকাঠামো বা পদ্ধতিগত সংকটের চেয়েও বিচার বিভাগের প্রধান সমস্যা হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

বিচারকদের মনে রাখতে হবে, এটি কেবল আর দশটা চাকরির মতো কোনো পেশা নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং জনগণের আমানত রক্ষা করাই তাদের মূল দায়িত্ব। উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় ও স্মরণসভায় অন্যান্য অতিথিদের মধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

নড়াইলে বিনামূল্যে ২৪৫ জনের চক্ষু পরীক্ষা নড়াইলের পিরোলীতে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্...

image

লালমনিরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রোজ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ই...

image

লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ নারীসহ ৬ জনকে কুপিয়ে...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দ...

image

দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলা...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁ...

image

এআই সিসিটিভি ক্যামেরার নজরদারীতে নওগাঁ শহর

নওগাঁ প্রতিনিধি: তিলোত্তমা নওগাঁ শহরকে ৬৪টি এআই ক্যামেরার মা...

  • company_logo