• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। সেই বাংলাদেশ আবার ফিরে আসছে। এতে আমরা খুব আনন্দিত।

‎বুধবার (৫ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

‎পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা তিনি আমাকে বলেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য আমাদের উপলব্ধি করিয়ে দেয় যে, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া।

‎প্রধানমন্ত্রীও জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে একই বার্তা দিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও সেই অবস্থানেরই প্রতিধ্বনি।

‎ড. খলিলুর রহমান বলেন, শুরু থেকেই বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’। বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবার দায়িত্ব রয়েছে। জুলাই আন্দোলনের সাফল্য ধরে রাখার দায়িত্বও আমাদেরই।

‎তিনি আরও বলেন, গত বছরের আগস্টের শুরুতে বাংলাদেশের পরিস্থিতিতে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। সে সময় জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কর্মরত আমার সাবেক কয়েকজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করি। আমি মনে করেছিলাম, বাংলাদেশে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নীরব থাকা উচিত নয়।

‎পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিষয়টি তাদের কাছে তুলে ধরেছিলাম। পরে অন্তত কিছু ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হতে দেখা যায়। আমার ধারণা, দেশের পরিস্থিতি পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত করতেও আন্তর্জাতিক উদ্যোগের একটি ভূমিকা ছিল।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিত।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্...

image

বিভিন্ন বিষয়ে ভারতকে কূটনৈতিক প্রতিবাদ জানানো হচ্ছে: পররা...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাং...

image

৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়...

নিউজ ডেস্ক : নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার...

image

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

নিউজ ডেস্ক : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বর্তমান ...

image

প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বা...

  • company_logo