• সমগ্র বাংলা

চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাইকে পিটিয়ে হত্যা, বৌদিকে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে তুচ্ছ ঘটনায় ছোটভাই অধেশ্বরা দাসকে পিটিয়ে হত্যা করেছে বড়ভাইয়ের পরিবার।  জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্স সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ বৃহস্পতিবার সকালে প্রাণ হারিয়েছে সে।

 প্রাণহানির ঘটনায় পরিবারের চলছে শোকের মাতম। অন্যদিকে অভিযুক্তদের মধ্যে সাবিত্রী দাসকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।  অধেশ্বরা দাস ( ৫২) দিনাজপুরের চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া গ্রামের দাসপাড়া গ্রামের বাসিন্দা।

 চিরিরবন্দর থানার ইনচার্জ মাহদুদুল নবী জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে ভূষন দাসের স্ত্রী সাবিত্রী দাস শাড়ীর আচলে করে গোপনে কোন কিছু নিয়ে বাড়ীতে ফেরার সময় তার দেবর অধেশ্বরা দাসের ছোট মেয়ে তা দেখতে পেয়ে তাদের পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহে পরিবারের অভিভাবককে জানায়। এঘটনায় বড় ভাইয়ের পরিবারের সাথে ছোট ভাইয়ের পরিবারের মধ্যে বাক বিতন্ডা বাধে। রাত ১০টার দিকে বড়ভাই ভুষন দাস, স্ত্রী সাবিত্রী দাস এবং ছেলে অনিমেষ দাস লাঠি দিয়ে অধেশ্বরা দাসকে পিটুনি দেয়।  এতে মাথায় গুরুত্বর আঘাতে আশংকাজনক  অবস্হায় তারা তাকে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্স সেন্টারে স্হানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত অধেশ্বরা দাসকে বাঁচানো সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে প্রাণ হারিয়েছে সে। 

 এব্যাপারে স্বামী হত্যার ঘটনায় বাদী হয়ে মামলা করেছে জশোবালা রানী। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত করা হয়েছে।

 এর আগে অভিযুক্তদের মধ্যে বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। অন্যরা আত্বগোপন করেছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo