• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালিত: নাটুদাহের আটকবরে আট বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় চুয়াডাঙ্গায় পালিত হয়েছে ‘স্থানীয় শহীদ দিবস’।

 ১৯৭১ সালের ৫ আগস্ট দামুড়হুদা উপজেলার নাটুদাহ এলাকার জগন্নাথপুর মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হওয়া আট বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিবসটি পালন করা হয়।  ইতিহাসের এই দিনে আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭১ সালে  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন আবুল কাশেম, হাসানুজ্জামান, রবিউল ইসলাম, তারেক, আফাজ উদ্দিন, কেয়ামদ্দিন, রওশন ও খােকন নামে ৮ বীর মুক্তিযোদ্ধা ।

চুয়াডাঙ্গার এই আটজন বীর সন্তানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়ে বর্তমানে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে রুপ দিয়েছেন   তৎকালীন সময়ে দক্ষিন পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য  সোলায়মান হক জোয়ার্দ্দার।

বুধবার (৫ আগস্ট) সকালে দামুড়হুদার জগন্নাথপুরে অবস্থিত ঐতিহাসিক ‘আটকবর’ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাশাসক জনাব মিস লুৎফুন নাহার ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ অংশ নেন।

মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করে প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ৩ আগস্ট গেরিলা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা জয়পুর ক্যাম্পে অবস্থান নেন।

৫ আগস্ট সকালে পাকিস্তানি বাহিনীর দালাল কুবাদ খাঁর প্ররোচনায় দু'জন লোক ক্যাম্পে এসে মিথ্যা খবর দেয় যে রাজাকাররা গ্রামের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে।  

​খবর পেয়ে হাসান জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বাগোয়ান-রতনপুর মাঠের দিকে অগ্রসর হন। তবে আগে থেকেই প্রস্তুত থাকা হানাদার বাহিনী আখক্ষেতে অ্যামবুশ (ফাঁদ) পেতে রাখে। কিছু বুঝে ওঠার আগেই মুক্তিযোদ্ধারা তাদের ঘেরাওয়ের মধ্যে পড়েন এবং শুরু হয় আড়াই ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ।  

​সম্মুখযুদ্ধে আটজন বীর মুক্তিযোদ্ধা ঘটনাস্থলেই শহীদ হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দুটি পাশাপাশি গণকবরে শহীদদের মরদেহ দাফন করেন। 

স্বাধীন বাংলাদেশে এই স্থানটি ‘আটকবর’ নামে পরিচিতি পায় এবং প্রতি বছর ৫ আগস্ট ‘স্থানীয় শহীদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

image

গাজীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নি...

গাজীপুর প্রতিনিধি: চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বা...

  • company_logo