• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৭৬ হাজার ৬৫০ টাকাসহ মো নূর ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিবগঞ্জ বাজার টু গোস্তহাটি হিরণবন সড়কের উত্তর পাশে অবস্থিত মো. নূর ইসলামের পানের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের ভেতর থেকে তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত মো নূর ইসলাম (৩৩) ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্য পারপূগী গ্রামের মৃত বিশু মোহাম্মদের ছেলে। তার মায়ের নাম আমিনা বেগম।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন,মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo