• সমগ্র বাংলা

ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেমব্রিজ একাডেমির সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। এরপর পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া শহীদ পরিবারের সদস্যরা, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo