ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌরাস্তার মোড়ে অবৈধভাবে সরকারি জমিতে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।
৪ আগস্ট (মঙ্গলবার) চুয়াডাঙ্গায় পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে বেশ কয়েক বছর ধরে সরকারি জমিতে অবৈধভাবে ছোট বড় স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা।
যার কারনে সড়ক এবং ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জন ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা গুলো ভেঙে ট্রাকে করে চুয়াডাঙ্গা পৌরসভায় নিয়ে রাখা হয়। ৫০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে ফেলা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
এস এম আব্দুর রব শিবলু। অভিযানের সার্বিক সহযোগিতা করে চুয়াডাঙ্গা পৌরসভার একটি টিম।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)