ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনার পর জব্দ করা হাতিটি অবশেষে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এক সপ্তাহ ধরে থানা প্রাঙ্গণে অবস্থান করা হাতিটিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নওগাঁর ব্যবসায়ী ও এর মূল মালিক দুলাল দেওয়ানের হাতে তুলে দেওয়া হবে।
যেভাবে থ্যাংকস অ্যান্ড ব্লেসিং থেকে দুর্ঘটনার সূত্রপাত : গত ২৮ জুলাই দুপুরে সদরপুরের আটরশি এলাকায় সড়কে হাতি দিয়ে যানবাহন থামিয়ে চাঁদা তোলা হচ্ছিল। সে সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাঁদা দেওয়া এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামের এক শিশু গুরুতর আহত হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং হাতিটিকে ঘটনাস্থলে আটকে রাখে।
আইনি পদক্ষেপ ও থানার বিশেষ তত্ত্বাবধান : দুর্ঘটনার পর দিন মাহুত বকুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে হাতিটির বিষয়ে সিদ্ধান্তের জন্য বন বিভাগ ও পুলিশ আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘ এক সপ্তাহ সদরপুর থানা চত্বরেই হাতিটিকে রাখা হয় বিশেষ তত্ত্বাবধানে।
থানা প্রাঙ্গণে থাকার সময় হাতিটির দেখাশোনার জন্য মালিকের পক্ষ থেকে নাজমুল সরদার নামের নতুন এক মাহুতকে পাঠানো হয়েছিল। তবে প্রতিদিন বিশাল আকৃতির এই প্রাণীর জন্য খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্টদের। স্থানীয় বাসিন্দা ও মালিকের সহায়তায় খাবারের ব্যবস্থা করা হলেও তা প্রায়ই অপর্যাপ্ত হয়ে পড়ত।
প্রশাসনের বক্তব্য : এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন শাহ জানান, মঙ্গলবার বিকেলে আদালত হাতিটি মালিকের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন। আদালতের লিখিত নির্দেশনা অনুযায়ী দ্রুতই এটি হস্তান্তরের কাজ শেষ করা হবে।
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...
জামালপুর প্রতিনিধি : ভালো বাজারদর, অনুকূল আবহাওয়া ও কৃষি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...

মন্তব্য (০)