ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কার, কর-সুবিধা, অর্থায়ন, নিয়ন্ত্রণ শিথিলকরণ ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, কৃষিসহ বিভিন্নখাতে দেশি বিদেশি বিনিয়োগের পথে বড় বাধাগুলো ইতোমধ্যে দূর করা হয়েছে। এখন স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আয়োজিত আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইস কন্ট্যাক্ট নামের একটি প্রতিষ্ঠান যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
তিতুমীর বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুবিধায় পাঁচ বছরের কর অবকাঠামো ও অবকাশ ঘোষণা, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ব্যাংক ও পুঁজিবাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্নখাতে পুণঃঅর্থায়ন কর্মসূচির পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার বিশেষ তহবিল রাখা হয়েছে। আলু, ভুট্টা, আম, লিচুসহ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উচ্চমূল্যের শিল্প গড়ে তোলার বড় সুযোগ রয়েছে।
উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, উদ্যোক্তাদের হয়রানি কমাতে কর, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। একই সঙ্গে রেল যোগাযোগ উন্নয়ন, বন্দর সংযোগ এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদনখাতে এসব সংস্কার সুবিধা দেবে। বিনিয়োগের অনুকুল পরিবেশ প্রসঙ্গে ড. তিতুমীর বলেন, সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এখন উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ স্থানীয় উদ্যোক্তারা এই সম্মেলনে অংশ গ্রহণ করেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারত...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ ...
নিউজ ডেস্ক : ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (BDS) অনুযায়ী ...
নিউজ ডেস্ক : আগামী ১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ৬ মাস পূর্ণ...

মন্তব্য (০)