ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর দায়িত্বে নিয়োজিত প্রশাসককে স্বীয় কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদানের জন্য ১৬ সদস্যের একটি ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২(১২) ও ধারা ১৮(২)(ক) এর আলোকে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়। এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটিতে চেম্বার গ্রুপ থেকে ৭ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৯ জন সদস্য স্থান পেয়েছেন।
সহায়ক কমিটির সদস্যবৃন্দ:
চেম্বার গ্রুপ:
তাসকিন আহমেদ – সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI), মোহাম্মদ আমিরুল হক – সভাপতি, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোঃ হাসেন আলী – সভাপতি, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবায়েদুল হক চান – সভাপতি, বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কামরান তানভীরুর রহমান – সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (MCCI), এমদাদুল হোসেন – সভাপতি, রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিজ সঙ্গীতা আহমেদ – সভাপতি, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BWCCI)।
অ্যাসোসিয়েশন গ্রুপ:
মাহমুদ হাসান খান – সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (BGMEA), শওকত আজিজ রাসেল – সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (BTMA), মোঃ আবুল হোসেন – সভাপতি, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, আবদুল মুক্তাদির – সভাপতি, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, আব্দুল হাই সরকার – সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্যাংকস (BAB), মোহাম্মদ হাতেম – সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (BKMEA), শামীম আহমেদ – সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (BPGMEA), আলী আফজাল – সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (REHAB), সৈয়দ নাসিম মঞ্জুর – সভাপতি, ফুটওয়্যার, লেদারগুডস এক্সেসরিজ এক্সপোর্টার্স এসোসিয়েশন।
নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...
নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...
নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...
নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...
নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মা...

মন্তব্য (০)