• জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, মূল্য কত

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের জন্য টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনে। সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে প্রবেশমূল্য রাখা হয়েছে একেবারে হাতের নাগালে।

‎তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জাদুঘরের প্রবেশ ফি হিসেবে প্রাপ্তবয়স্ক বা বড়দের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে শিশুদের প্রবেশের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২৫ টাকা।

‎আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইন আবেদনের মাধ্যমে টিকিট কেটে ভেতরে প্রবেশের সুযোগ পাবেন। এর আগের দিন ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিনটি কেবল অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

‎জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকবে। শিক্ষার্থী, গবেষক ও দর্শনার্থীদের জন্য অনলাইনে ই-টিকিট কাটার পাশাপাশি পুরো প্রদর্শনী সুন্দরভাবে ঘুরে দেখার জন্য সেখানে গাইডেড ট্যুরের ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নি...

image

মব সহিংসতায় সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে: স্বরা...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, &lsq...

image

স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্...

image

বিভিন্ন বিষয়ে ভারতকে কূটনৈতিক প্রতিবাদ জানানো হচ্ছে: পররা...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাং...

image

৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়...

নিউজ ডেস্ক : নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার...

  • company_logo