• সমগ্র বাংলা

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩ হাজার ৭০০ সুবিধাভোগী খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ করা হ‌য়ে‌ছে। 

রবিবার (২ আগস্ট) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ব‌রে আয়োজিত অনুষ্ঠা‌নে ৩ হাজার ৭০০ সুবিধাভোগী খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সেবে উপ‌স্থিত ছি‌লেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভে‌টে‌রিনা‌রি সার্জন ডা. মো. খোকন হোসেন।

অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা। এ সময় উপ‌জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং সুবিধাভোগী খামারি উপস্থিত ছিলেন। 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা প্রধ‌ান অ‌তি‌থির বক্ত‌ব্যে ব‌লেন, শিশুদের মেধা, মানসিক ও শারীরিক বিকাশে দুধ ও ডিমের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। তাই পরিবারের শিশুদের নিয়মিত দুধ ও ডিম খাওয়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে আরও সচেতন হ‌তে হ‌বে।

জেলা প্রশাসক বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে খামারিদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উ‌ল্লেখ‌্য, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সাটু‌রিয়ার সুবিধাভোগী খামারিদের মাঝে এসব প্রাণী ও গো খাদ্য বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo