• সমগ্র বাংলা

ফরিদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান নায়াব ইউসুফের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

রবিবার দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ফিতা কেটে এবং বেলুন-পায়রা উড়িয়ে মেলার সূচনা করা হয়।

এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আমরা এটা প্রধানমন্ত্রী যে ৫ কোটি বৃক্ষ রোপন করবে ৫ বছরে তারই অংশ হিসেবে আমরা সদরে এটা শুরু করলাম। ইনশাআল্লাহ সামনে আমরা সকল ইউনিয়নে ও ওয়ার্ডে বৃক্ষ রোপন করবো এবং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। 

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo