• সমগ্র বাংলা

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করার লক্ষ্য নিয়ে ফরিদপুরে চালু হলো ‘নৈশ বিদ্যালয়’ ও ‘শায়লা কামাল সেলাই প্রশিক্ষণ কেন্দ্র’।

শনিবার রাতে শহরের ১৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিসমিল্লাহ্ শাহ্ দরগা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ বলেন, "জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত মানুষের আলোর পথ দেখাবে এই নৈশ বিদ্যালয় এবং সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।"

জেলা বিএনপির সদস্য ও গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo