• সমগ্র বাংলা

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার: গ্রেপ্তার ৫

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) নামের পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই দ্রুত অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই অভিযানে মুক্তিপণের দাবিতে অপহরণের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পাবনা সদর থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোর ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ জুলাই পারিবারিক কারণে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২২১৪) করেন তার পরিবার।

এরই মধ্যে ২৯ জুলাই রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ভিকটিমকে বাড়িতে ফিরিয়ে আনার পথে পাবনা সদর থানার দিলালপুর বেলতলা রোডে আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।

‎ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মো. ইমরান হোসেনের ছেলে মো. আফনান আহম্মেদে আবির (২১), শালগাড়িয়ার শরিফুল ইসলামের ছেলে মো. নাজমুস সাদাত নাফি (১৯), আমিনপুর থানার দুর্গাপুরের মো. নুরুল ইসলামের ছেলে সানজিদ হাসান সুপ্ত (১৯), দিলালপুর কফিলউদ্দিন পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯) ও মো. উজ্জ্বল শেখের ছেলে মো. বিশাল শেখ সাদ (২২)।

‎‎পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আকাশ (২৩) ও মো. সাদ (২৪) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

‎এ ঘটনায় উদ্ধার হওয়া কিশোরের মা রিতা রাণী দাস রায় পাবনা সদর থানায় অপহরণ, মুক্তিপণ দাবি এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।

‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, অপরাধ দমন, অপহরণ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo