• রাজনীতি

হবিগঞ্জে পাটওয়ারী, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
‎
‎মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। সে সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়।
‎
‎এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপি নেতারা হামলার শিকার হন। ওই ঘটনায় এনসিপির পক্ষ থেকে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করা হয়েছিল।

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo