• সমগ্র বাংলা

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ছেলের কোপে মা নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০) নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আব্দুর রাহিম শেখ (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এর এক দশক আগে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগে কারাগারে গিয়েছিলেন রাহিম শেখ। প্রায় ছয় বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। 

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাহিম পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান আব্দুর রহমান মোল্লাডাঙ্গী এলাকায় নিজ বাড়ির উঠানে বিকেলের দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় অভিযুক্ত রাহিম শেখ ধারালো অস্ত্র ও ভোঁতা বস্তু দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সামেলা আক্তারের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তাঁর ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না দিলে মারধর করতেন। ঘটনার দিন সকালে তিনি কাজে যাওয়ার সময় রাহিম আলাদা ঘরে ছিলেন। বিকেলে খবর পান, তাঁর ভাই মাকে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৬ সালে রাহিম শেখ তাঁর সৎ মাকেও একইভাবে হত্যা করেন। ওই ঘটনায় তিনি প্রায় ছয় বছর কারাভোগ থাকাকালীন জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে আসেন। এরপরও তাঁর আচরণ স্বাভাবিক হয়নি। পরিবারের সদস্যদের মারধর করা, টাকা দাবি করা এবং নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করা ছিল রাহিমের নিত্যদিনের ঘটনা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রাহিম তাঁর মাকে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে। প্রতিবেশীরা তাঁকে মাদকাসক্ত বলে চিনেন। ছেলের কক্ষ থেকে ফয়েল পেপার, মোমবাতি, সিগারেটের প্যাকেটসহ মাদক সেবনের আলামত জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo