ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, লালমনিরহাট টিম-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ভবিষ্যৎ স্বেচ্ছায় রক্তদাতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় ২০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ জানার গুরুত্ব, নিরাপদ ও স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদানের উপকারিতা এবং মানবিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং রক্তদান সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।
উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রাপ্ত মোঃ জামাল হোসেন। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং মানবিক মূল্যবোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের চেতনা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি লালমনিরহাট টিমের কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী, ইভেন্ট ম্যানেজার মোঃ আজহারুল ইসলাম, কমিউনিকেশন ম্যানেজার জামিলা আক্তার নুহা, কার্যকরী সদস্য হাসানুজ্জামান হৃদয় সহ সংগঠনের প্রায় ১০ জন স্বেচ্ছাসেবক। তারা নিবন্ধন, রক্তের গ্রুপ নির্ণয়, তথ্য সংরক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।
এ সময় লাল সবুজ সোসাইটি লালমনিরহাট টিমের কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী বলেন, "রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই। তাই প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা যেমন জরুরি, তেমনি স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)