• সমগ্র বাংলা

ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা খালের ওপর নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম খান তারেক।

বুধবার নির্মাণকাজ শেষে স্থানীয়দের উপস্থিতিতে সেতুটির উদ্বোধন করা হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন ২০১ গম্বুজ মসজিদের খতিব মুফতী আবদুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানান, সেতুটি নির্মিত হওয়ায় ডগাবিল এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বনমালী এলাকার মানুষ সহজেই বাড়ি নিতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। এতে প্রায় ১০০টি পরিবার সরাসরি উপকৃত হবে বলে তারা জানান। এ উদ্যোগের জন্য তারা তারেক খাঁনকে ধন্যবাদ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদা শিমলা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মালেক ও সুরুজ মিয়া, গোপালপুর পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. জাহিদ মিয়া, উপজেলা যুবদল নেতা কাজী পলাশসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারিকুল ইসলাম খান তারেক বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে আমি নিজ অর্থায়নে কাঠের সেতুটি নির্মাণ করে দিয়েছি। আমাদের এমপি আব্দুস সালাম পিন্টুর নিকট অনুরোধ করছি এখানে একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করে দেয়ার। জনগণের সুবিধার্থে এ ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo