ছবিঃ সংগৃহীত
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।বাগআঁচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
গত বুধবার রাতে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে হেফাজতে নেয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় নিজ ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওড়াখালী বাজার...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখন বা...

মন্তব্য (০)