• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার জুবায়ের নিহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে।

‎বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।

‎তিনি বলেন, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় বসবাসকারী আরসার সন্ত্রাসী মো. জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী দলবদ্ধভাবে তার ওপর আনুমানিক ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

‎তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলমান ছিল।

‎ঘটনার সংবাদ পেয়ে ইরানী পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo