• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বুধবার (২৯ জুলাই)  উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃত কুন্ডা ও সাহাপুর এবং ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা মধ্যপাড়া থেকে ৩ মাদক সেবীকে আটক করে চাটমোহর থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।

চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অমৃতকুন্ডা এলাকার মোঃ জাবেদ আলীর ছেলে সুজন আলী (৩৪), শাহাপুর এলাকার নবাব প্রামাণিকের ছেলে সুলতান মাহমুদ (৩২) ও কাটেঙ্গা মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল (৩৭) কে মাদকদ্রব্য সেবনের দায়ে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১৫ দিনের জেল ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে ৩ মাদক সেবিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo