• সমগ্র বাংলা

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী বলেছেন, নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি ন্যায়, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তাই নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) পাবনায় ন্যায়ের পক্ষে আপোষহীন নজরুল শীর্ষক আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

লতিফুল ইসলাম শিবলী আরো বলেন, চব্বিশ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রেরণা ছিলেন নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, ন্যায়বোধ ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। কিন্ত বিগত দিনে নজরুলকে সংকুচিত করে রাখা হয়েছিল। বর্তমান সরকার এবছরকে নজরুল বর্ষ ঘোষণা করে সর্বস্তরে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে। 

পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান বিকাল ৪টায় শুরু হয়ে রাত পৌণে ৮টা পর্যন্ত চলে। 

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সরকারি মহিলা কলেজের অধ্যাপক আখতার জামান। 

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফকরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে নজরুলের কালজয়ী গান, আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo