• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ১০ মাসের শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরিশা জান্নাত। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ আরিশা জান্নাতকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য তার মা ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা হন। পথে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে এক ব্যক্তি বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলছিলেন। এ সময় হাতিটি শুঁড় উঁচু করে অটোরিকশার দিকে এগিয়ে এলে ধাক্কা লেগে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় মায়ের সঙ্গে থাকা শিশু আরিশা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়া (২৪)-কে গণপিটুনি দিয়ে আটক করে এবং হাতিটিকেও আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, "মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলমান।"

মন্তব্য (০)





image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

image

ময়মনসিংহে এপিবিএনের উদ্যোগে ৭৮টি হারানো মোবাইল ফোন ও প্রত...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...

image

হাজী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী ক্যা...

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি...

  • company_logo