• সমগ্র বাংলা

ময়মনসিংহে এপিবিএনের উদ্যোগে ৭৮টি হারানো মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ২৫ হাজার টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সাইবার ক্রাইম সেল জুলাই ২০২৬ মাসে উদ্ধার করা ৭৮টি হারানো মোবাইল ফোন এবং অনলাইন আর্থিক প্রতারণায় খোয়া যাওয়া ২৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) ২ এপিবিএন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আল মামুন উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল এবং বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে ২ এপিবিএনের পুলিশ সুপার (সহ-অধিনায়ক), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অন্যান্য কর্মকর্তা এবং সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি কেপশনঃ মঙ্গলবার (২৮ জুলাই) ২ এপিবিএন মুক্তাগাছা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আল মামুন উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo