প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ঋনদান সমিতির কিস্তির চাপে তপন রায় নামে একজন প্রতিমা কারিগরের আজ মঙ্গলবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। ৩টি সমিতির কাছে নেওয়া ১লাখ ১০ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দেনার চাপ ছিল তার উপরে।
তপন রায় (৩৫) চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের হরিপদ রায়ের ছেলে।
চিরিরবন্দর থানার ইনচার্জ মাহমুদুল নবী জানান, তপন রায় পেশায় মাটি দিয়ে দেবদেবির প্রতিমা তৈরির কারিগর। স্ত্রী এক সন্তান পিতামাতাসহ ৫ সদস্যের পরিবারে আর্থিক অনটনে পড়ে পল্লীশ্রী, গ্রামীণ ব্যাংক এবং ব্যুরো বাংলাদেশ নামের ৩টি এনজিও থেকে ১লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়েছিল। এর মধ্যে ৩০ হাজার টাকা শোধ দিতে পারলেও সপ্তাহে ৩ হাজার করে টাকার কিস্তি পরিশোধ করতে হিমশিম অবস্হা তার। আজ মঙ্গলবার সকালে বাড়ীর পাশে লিচু বাগানে গলায় রসি দিয়ে আত্বহত্যা করেছে সে। ঋনের দায় থেকে মুক্তি মিলেছে তার।
অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড সাপেক্ষে আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের স্বজনদের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)