• সমগ্র বাংলা

আইনজীবীদের হামলায় শিক্ষার্থীসহ ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আইনজীবী সমিতিতে একটি সালিশে বিরোধকে কেন্দ্র করে আটকে রেখে আইনজীবীদের হামলায় ৭ জন আহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২৮জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী কয়েকটি পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ মে বিকেলে একটি সালিসকে কেন্দ্র করে বিরোধের এক পর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এসময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাদেরকে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। এমনকি উদ্বার করে হাসপাতালে নেয়ার পথেও পুলিশের কাছ ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মারধর করে উল্টো আইনজীবীরাই মামলা করে। গত প্রায় আড়াই মাস ধরে তারা কারাগারে থাকলেও জামিনে বাধা দিচ্ছে আইনজীবীরা। অথচ তাদের মধ্যে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo