ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা বলেছেন, সারাদেশে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ১ কোটি মানুষ মাদকের সাথে সম্পিক্ত। এদের মধ্যে কেউ মাদকাসক্ত, কেউ ব্যবসায়ী, কেউ বহনকারি আবার কেউ সহযোগী। সমাজে মাদক নিয়ে কারো মাথা ব্যথা নেই। সাধারন মানুষ শিক্ষার্থী, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রায় সবার ঘরে ঘরে মাদকাসক্ত। মাদক নির্মূলে পরিবারের দ্বায়িত্ব সব চেয়ে বেশী।
আজ মঙ্গলবার দিনাজপুরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে র্যাব ১৩ এর স্হানীয় সিপি ক্যাম্পের আয়োজিত " মাদক বিরোধী সচেতনা তৈরি" শীর্ষক টাউন হল সভায় ওই তথ্য জানান পুলিশ সুপার জেদান আল মুসা।
এতে বক্তব্যসহ মতামত দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, র্যাব ১৩ এর কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাধন, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল নিশাত, আনসার ভিডিপির জেলা কমানডেন্ট নুরুজ্জামান, মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের উপ পরিচালক রাকিবুজ্জামান, বিজিবির এ্যাডজুটেন্ট আব্দুল্লাহ আল মামুন চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)