• সমগ্র বাংলা

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও উদ্বেগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সংঘটিত সশস্ত্র হামলা, অপহরণ এবং নির্মম নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৭ জুলাই সোমবার রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে হ্নীলা বাসস্টেশনের ছৈয়দুল্লাহ মার্কেট থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পথিমধ্যে যেতে যেতে কয়েক  রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে সন্ত্রাসীরা  তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। 

জায়গা টি সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন হওয়ায় স্থানীয় লোকজন যাতায়াতের সময় তার শোর চিৎকার শুনে,এমতাবস্থায় পথ যাত্রীরাগিয়ে দেখতে পায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা লোকটি ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল উদ্দিন,পরে পথ যাত্রীদের মাধ্যমমে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও আত্নীয় স্বজনগিয়ে  তাকে উদ্ধার করে প্রথমে  স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে  তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে পাঠানো হয়।

একজন সাবেক জনপ্রতিনিধি ও সংবাদকর্মীর ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্যও হুমকিস্বরূপ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি আহত জামাল উদ্দিনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo