• সমগ্র বাংলা

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া এবং চকরিয়া উপজেলায় রবি ও সোমবার  (২৬ ও ২৭ জুলাই )  বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া এর উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে  ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। ক্যাম্পেইন চলাকালীন অভিজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে পেকুয়া এবং চকরিয়া উপজেলার প্রায় ২০০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।

সেনাবাহিনীর কক্সবাজার ১০ পদাতিক ডিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়, "বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।" সেনাবাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo