• সমগ্র বাংলা

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রমা বিশ্বাসকে (২৫) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মনোজিত সরকারকে (৪৩) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার সমুদয় অর্থ নিহতের পরিবারকে দেওয়ার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলায় অভিযুক্ত অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামের মনোজিত সরকারের সঙ্গে জারজননগর গ্রামের রমা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিলে বিভিন্ন দফায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দেওয়া হয়। ২০১৮ সালে আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করেন মনোজিত। তা দিতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালের ২০ এপ্রিল রমা বিশ্বাসকে নাইলনের রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনাটি ধামাচাপা দিতে আসামিপক্ষ প্রথমে অপমৃত্যুর মামলা ও আত্মহত্যার নাটক সাজালেও ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়ে ওঠে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরে নিহতের বাবা রঞ্জন বিশ্বাস ২০১৮ সালের ১০ মে মধুখালী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আদালতের এই কঠোর বার্তা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo