ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে কোমলমতি শিশু জান্নাতুলকে নির্মমভাবে ধর্ষণ ও নৃশংস হত্যার বিচার এবং জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে আদালত চত্বর।
আজ ২৬ জুলাই (রবিবার) বেলা ১১টায় নড়াইল জেলা আদালত চত্বরে সাধারণ জনগণ ও সচেতন মহলের যৌথ ব্যানারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ ক্ষুব্ধ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। হাতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশ নেওয়া প্রতিবাদী মানুষেরা অপরাধীর ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে ক্ষুব্ধ বক্তারা বলেন, "একটি নিষ্পাপ শিশুকে যেভাবে পাশবিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তা পুরো মানবতাকে লজ্জিত করেছে। সমাজ থেকে এমন জঘন্য অপরাধ নির্মূল করতে হলে এই নরপশু রবির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মানবাধিকার ও সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা নড়াইল জেলা বার অ্যাসোসিয়েশনের (আইনজীবী সমিতি) সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, "কোনো নীতিবান ও বিবেকবান আইনজীবী যেন এই জঘন্য ধর্ষক ও ঘাতক রবির পক্ষে আদালত প্রাঙ্গণে দাঁড়াবেন না বা আইনি লড়াই পরিচালনা না করেন। পেশাগত জায়গার চেয়ে মানবিকতা ও ন্যাচারাল জাস্টিস অনেক বড়। আমরা চাই পুরো আইনজীবী সমাজ এক হয়ে এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে দাঁড়াক।"
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট মানবাধিকারকর্মী ও স্থানীয় সামাজিক ব্যক্তিত্বরা বলেন, "আমরা প্রশাসন ও আদালতের কাছে জোর দাবি জানাচ্ছি, মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। তদন্ত কাজ দ্রুত শেষ করে আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। বিচার বিলম্বিত হলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায় এবং সমাজে অপরাধের মাত্রা বাড়ে। আমরা চাই না নড়াইলের মাটিতে আর কোনো শিশু জান্নাতুলকে এভাবে অকালে প্রাণ দিতে হোক।"
মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের মানুষ ও স্বজনেরা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত রবির সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)