• সমগ্র বাংলা

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক যুবককে বাজার থেকে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে। গ্যাসের চুলায় লোহার রড গরম করে শরীরের বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে ছ্যাকা। গুরুতর আহত যুবক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাত-পা, কোমড় ভেঙে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী বলে পুলিশের হাতে তুলে দেওয়া। মারাত্মক গুরুতর আহত যুবককে আদালতে নিয়ে গেলেও গুরুতর অসুস্থতার কারণে গ্রহণ করেনি আদালত।

ভুক্তভোগী যুবক সজীব মিয়া (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি দেওচালা গ্রামের মো. কফিল উদ্দিনের ছেলে।

অভিযুক্ত মো. শরিফ সরকার (৪৩) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের প্রয়াত আবুল হোসেন সরকারের ছেলে। তিনি জেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় শিল্প শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক।

নির্যাতনের শিকার সজীব মিয়ার বাবা কফিল উদ্দিন বলেন, গত ২১ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে অভিযুক্ত শ্রমিকদল নেতাসহ তার লোকজন এমসি বাজারের ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ছেলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে শ্রমিকদল নেতার প্রাইভেটকারে তুলে নিয়ে যায় স্বপ্নপুরী হোটেল সংলগ্ন শ্রমিকদল নেতার বাড়ির নিচে টর্চার সেলে। সেখানে নিয়ে রাতভর চলে পাষবিক নির্যাতন। রাত ১২ টার দিকে খবর পেয়ে ছেলেকে খোঁজতে বের হই। শ্রমিকদল নেতার অফিসসহ কয়েকটি স্থানে খোঁজে সর্বশেষ স্বপ্ন পুরী হোটেলের পিছনে ছেলেকে তাদের হাতে নির্যাতন অবস্থায় দেখতে পায়। তাকে রক্ষা করতে আমার ভাইয়ের ছেলে আনিছ এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করে। ভোররাতে পুলিশ খবর দিয়ে আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী এমন পরিচয় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু আমার ছেলে কোন রাজনীতি করে না। সে এক আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান দেখবাল করে। পুলিশ প্রহরায় ছেলেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে।

ভুক্তভোগী যুবকের মা খালেদা আক্তার বলেন, এমন নিষ্ঠুর ভাবে কেউ কাউকে মারে? আমার ছেলের শরীরের এক ইঞ্চি জায়গা নেই যেখানে আঘাত করা ছাড়া। শরীরের বিভিন্ন স্থানে লোহার রড গরম করে ছ্যাকা দিয়ে পুড়িয়ে দিয়েছে। হাত-পা কোমড় ভেঙে দিছে। খুবই অবস্থা খারাপ। আল্লাহ তায়া’লা যদি ছেলেকে রেখে যায়। ওদের ভয়ে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত দিতে পারিনি কয়েকদিন।

অভিযুক্ত শ্রমিকদল নেতা শরীফ সরকারের ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি তাই তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। 

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অরুপ কুমার বলেন, রাত্রিকালীন ডিউটিতে থাকা অবস্থায় থানা থেকে সংবাদ পেয়ে এমসি বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী কার্যক্রমের বিষয়ে থানার উপপরিদর্শক এসআই মাজহারুল ইসলাম ভালো বলতে পারবেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মাজহারুল ইসলাম বলেন, আটককৃত সজিবকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে বিচারক অসুস্থতার কারণে গ্রহণ না করে হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তার চিকিৎসা চলছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সজীবকে সেখানে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে চিকিৎসা চলমান। গুরুতর অসুস্থতার কারণে আদালতে পাঠানো হয়নি। সে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী এটা ঠিক। কিন্তু মারধর করা ঠিক হয়নি। তিনি আরও জানান, মারধরের ঘটনায় আহত সাজিবের মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য (০)





image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

image

মানিকগঞ্জের যমুনা ও পদ্মায় নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রত...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুল...

  • company_logo